“যাঁরা আমাদের গন্তব্যে পৌঁছে দেন, তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্বও আমাদের”—এই প্রত্যয় নিয়ে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর: সড়ক পরিবহণ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার লক্ষ্যে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে Centre for Work & Occupational Health Safety (CWOHS)-এর প্রথম স্বাস্থ্যসেবা ক্যাম্প।
রোববার সায়েদাবাদ বাস টার্মিনালের প্ল্যাটফর্ম-১-এ আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে ৬৫ জন পেশাদার চালককে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে চালকদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি এবং বিভিন্ন শারীরিক সমস্যার প্রাথমিক মূল্যায়ন করা হয়। প্রয়োজন অনুযায়ী তাঁদের পরবর্তী চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য দিকনির্দেশনাও দেওয়া হয়।
CWOHS এর স্বাস্থ্য সুরক্ষা সমন্বয়কারি ডা. জয়োন্ত মালাকার বলে, মোট ৭৬ জন বাস ড্রাইভার , সুপার ভাইজার এবং হেলপার এর মধ্যে অন্ততঃ ১৫ জন তাদের ডায়াবেটিস , ২১ জন উচ্চ রক্তচাপ এবং ২৬জন COPD( শ্বাসনালীর প্রদাহ্) সম্পর্কে অজ্ঞ ছিলেন !
প্রায় ১২ জন হার্টের রিং স্থাপনের পরে অত্যাবশ্যকীয় ঔষধ সেবন বন্ধ করেছিলেন !
তাদের যথাযথ কাউন্সেলিং এবং সেবা প্রদান করা হয় |
স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. জয়ন্ত মালাকার, এমবিবিএস (ডিএমসি), এমআরসিপি (মেডিসিন) এস সি ই (রিউমাটোলজি), (যুক্তরাজ্য) এফসিপিএস (হৃদরোগ), ডি-কার্ড (জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট) ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি (বিএসএমএমইউ) বিসিএস (স্বাস্থ্য), কনসালটেন্ট (কার্ডিওলজী), ডিজিএইচ এস, ক্লিনিকাল ও ইন্টার ভেশনাল কার্ডিওলজিস্ট এবং মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ এবং ডা. রাফি মোহাম্মদ আদনান, এমবিবিএস (ঢামেক), বিসিএস (স্বাস্থ্য) এমআরসিপি II UK,ডিডিভি - চর্ম ও যৌন (কোর্স) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এফসিপিএস (মেডিসিন) SST স্পেশাল ট্রেনিং ইন ডার্মাটোসার্জারি
বিএমডিসি রেজিঃ নং: এ-৮৪১৪১ । তাঁরা নিজেদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এবং কোনো সম্মানী গ্রহণ না করে স্বেচ্ছায় সড়ক পরিবহন শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের এই মানবিক ও স্বেচ্ছাসেবী ভূমিকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সড়ক পরিবহন শ্রমিকরা দীর্ঘসময় গাড়ি চালানো, অনিয়মিত কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, মানসিক চাপসহ নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে কাজ করেন। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা সময়মতো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কর্মরত অবস্থায় আকস্মিক অসুস্থতার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
ক্যাম্পটি সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ-এর সহযোগিতা, পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ ছাড়া ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের এবং পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানায় CWOHS।
সায়েদাবাদের এই স্বাস্থ্য ক্যাম্পের মধ্য দিয়ে কার্যক্রমটির সূচনা হলো। ভবিষ্যতে দেশের বিভিন্ন বাস ও ট্রাক টার্মিনালে নিয়মিতভাবে, অন্তত মাসে একটি করে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।