সড়ক দুর্ঘটনায় আহত, নিহত এবং ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও মানবিক করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন প্রদান করেছে Centre for Work & Occupational Health Safety (CWOHS)।
আবেদনে ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিলের আবেদন প্রক্রিয়ায় মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়েছে, অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবার শুধুমাত্র তথ্যের অভাব, দারিদ্র্য, স্বল্পশিক্ষা এবং প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে তাঁদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
CWOHS আবেদন প্রক্রিয়ায় আরও সহযোগিতামূলক, আবেদনকারী-বান্ধব এবং মানবিক পদ্ধতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
Centre for Work & Occupational Health Safety (CWOHS) ২০২৩ সাল থেকে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও মানবিক উদ্যোগ হিসেবে সড়ক দুর্ঘটনায় আহত, নিহত এবং ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহণ শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিলের আবেদন প্রক্রিয়ায় তথ্য, পরামর্শ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
এই কার্যক্রমের জন্য CWOHS কোনো শ্রমিক বা তার পরিবারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা বা পারিশ্রমিক গ্রহণ করে না।
মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে CWOHS লক্ষ্য করেছে যে, অনেক যোগ্য আবেদনকারী নিম্নোক্ত কারণে ক্ষতিপূরণ সুবিধা গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন—
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে খুব অল্প সংখ্যকই বিদ্যমান ক্ষতিপূরণ ব্যবস্থার আওতায় আসতে সক্ষম হয়েছেন। CWOHS মনে করে, অধিক সংখ্যক প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষকে এই সুবিধার আওতায় আনতে হলে জনসচেতনতা বৃদ্ধি এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সহায়ক করা প্রয়োজন।
আবেদনকারীদের ভোগান্তি কমানোর জন্য CWOHS ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারকে প্রয়োজনীয় তথ্য ও দলিল সংগ্রহে সহযোগিতা করে থাকে।
সহযোগিতার মধ্যে রয়েছে—
CWOHS জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তথ্য বা কাগজপত্রের প্রয়োজন হলে তা সরবরাহে আবেদনকারীদের সহযোগিতা করা হয়।
CWOHS-এর আবেদনে কুমিল্লা বিআরটিএ কার্যালয়ে আবেদনকারীদের সেবা গ্রহণের সময় একটি মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
সংগঠনটি অনুরোধ করেছে যে, কোনো আবেদন অসম্পূর্ণ হলে আবেদনকারীকে নিরুৎসাহিত না করে কী কী তথ্য বা কাগজপত্র প্রয়োজন তা স্পষ্টভাবে জানিয়ে তা পূরণের সুযোগ দেওয়া উচিত।
CWOHS মনে করে, ক্ষতিপূরণের আবেদনকারীদের অধিকাংশই দুর্ঘটনার কারণে শারীরিক, মানসিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যান। তাই তাঁদের সঙ্গে সহানুভূতিশীল ও সহযোগিতামূলক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে CWOHS মাদারীপুর ও কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আবেদনকারী-বান্ধব ও পেশাদার আচরণের প্রশংসা করেছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান, ভদ্র যোগাযোগ এবং আবেদনকারীদের সহযোগিতা করার মানসিকতাকে সংগঠনটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
আবেদন প্রদানকালে CWOHS-এর প্রতিষ্ঠাতা ও সড়ক পরিবহন শ্রমিক সংগঠক মোহাম্মদ সেলিম তাঁর সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ—
“ সোশ্যাল ক্রসফায়ার: সড়ক দুর্ঘটনার সমাজতাত্ত্বিক ও কাঠামোগত বিশ্লেষন”
বিআরটিএ চেয়ারম্যানকে উপহার দেন।
বইটিতে সড়ক দুর্ঘটনার প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে সড়ক পরিবহন শ্রমিকদের কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রম অধিকার, সড়ক ব্যবস্থাপনা, দুর্ঘটনার কাঠামোগত কারণ এবং চালকদের সামাজিক বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে।
CWOHS-এর প্রধান সমন্বয়কারি মোহাম্মদ সেলিম বলেন—
“সড়ক দুর্ঘটনার পর ক্ষতিপূরণ শুধু আর্থিক সহায়তা নয়; এটি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের একটি আইনগত অধিকার। কিন্তু তথ্যের অভাব, দারিদ্র্য এবং প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল নাগরিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি আরও সহজ, স্বচ্ছ ও মানবিক ক্ষতিপূরণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
CWOHS বিআরটিএ, সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সড়ক পরিবহণ শ্রমিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
Centre for Work & Occupational Health Safety (CWOHS) একটি শ্রমিক নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ, যা গবেষণা, সচেতনতা, মানবিক সহায়তা এবং নীতিগত প্রচেষ্টার মাধ্যমে সড়ক পরিবহন শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করছে।
যোগাযোগ:
Centre for Work & Occupational Health Safety (CWOHS)